পুষ্প ও সোমা অব্যবহৃত জিনিস দিয়ে কোন ধরনের গৃহসজ্জা সামগ্রী তৈরি করে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
পুষ্প ও সোমা তাদের কুটির শিল্পে ব্যবহারের পর ফেলে দেওয়া বা অব্যবহৃত জিনিস দিয়ে নানা ধরনের গৃহসজ্জা সামগ্রী তৈরি করে। যেমন- পানি বা ড্রিঙ্কস-এর বোতল, ক্যান, টিস্যুবক্স, পুরাতন ক্যালেন্ডার, পুরাতন কাপড়, কালি শেষ হয়ে যাওয়া বলপেন, ছোট হয়ে যাওয়া পেন্সিল ইত্যাদি। তারা ফুলের টব, ফুল, পুতুল, নকশাদার শোপিস, ওয়াল পকেট, পা মোছার পাপোষ, নকশি কাঁথা, সোফার কাভার, বিছানার চাদর, দেয়াল সজ্জা, মেঝের আচ্ছাদন, টেবিল কাভার, খেলনা, হাত ব্যাগ, খবরের কাগজ দিয়ে তৈরি বসার মোড়া ইত্যাদি তৈরি করে। আবার ডিমের খোসা দিয়েও বিভিন্ন ধরনের শিল্প সৃষ্টি বা শোপিস তৈরি করা যায়। ডিমের ছোট ছোট টুকরো পেপারের উপর আঠা দিয়ে আটকিয়ে শুকিয়ে গেলে তার উপর রং দিয়ে এঁকে বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলে তারা। এটি ওয়াল ম্যাট হিসেবে গৃহসজ্জার কাজে ব্যবহার করা যায়।