1 Answers
জেসিকা অব্যবহৃত জিনিস দিয়ে হোল্ডার তৈরি করে।
শিল্প সৃষ্টি করতে দামি জিনিসের প্রয়োজন হয় না। হাতের কাছে যা পাওয়া যায় বা ফেলে দেওয়া জিনিস দিয়েও শিল্প সৃষ্টি করে নিজের সৃজনশীলতা তুলে ধরা যায়।
জেসিকা হোল্ডার তৈরির জন্য প্রথমে ক্যালেন্ডারের পাতা, শক্ত কাগজ, ফেলে দেওয়া টুকরা কাপড়, উল, পাটের দড়ি, কালো টার্সেল, লেইস, গোল টিপ, আইকা/গাম ইত্যাদি সংগ্রহ করে। সে ক্যালেন্ডারের শক্ত কাগজ ব্যবহার করে ফর্মা কেটে প্রথমে মূল কাঠামো তৈরি করে নেয়। তারপর এর সৌন্দর্য বৃদ্ধির জন্য আঠা দিয়ে লেস লাগিয়ে, ফুল/পাটের দড়ি/টার্সেল দিয়ে বেনী তৈরি করে, গোল টিপ দিয়ে কিংবা রং দিয়ে চোখ, নাক, ঠোঁট এঁকে নেয়। শক্ত কাগজের পিছনের অংশে ফিতা/দড়ি লাগিয়ে ঝুলানোর জন্য হুকিং এর ব্যবস্থা করে। এভাবেই জেসিকা হোল্ডার তৈরি করে।