1 Answers

রাশেদা রহমান প্রতি বছরই খাট, আলমারি, ওয়ারড্রোব, টেবিল, চেয়ার প্রভৃতি আসবাবপত্র বার্ণিশ করে নতুন করে তোলেন। আসবাবপত্র নির্বাচনের সময় পরিবারের আয়ের দিকে লক্ষ রাখতে হয়। গৃহকে মনোরম ও আকর্ষণীয় করে নান্দনিকতা বৃদ্ধির জন্য প্রয়োজন গৃহের অভ্যন্তরীণ সাজসজ্জা। এক্ষেত্রে দামি বা নতুন আসবাবপত্রের প্রয়োজন হয় না। নিজের সামর্থ্য অনুযায়ী কম দামি জিনিস দিয়েও গৃহসজ্জা করে রুচি ও শিল্প মনের পরিচয় দেয়া যায়। তাই রাশেদা রহমান প্রতি বছরই নতুন আসবাবপত্র ক্রয় না করে পুরনো আসবাবপত্র বার্নিশ করে নতুন করে তোলেন এবং গৃহের সৌন্দর্য বৃদ্ধি করে থাকেন। ফলে তার অর্থের অপচয় হয় না।

4 views

Related Questions