1 Answers
চিত্র-২ এর জীবটি হলো শাপলা। এর বৈজ্ঞানিক নাম- Nymphaea nouchali। এই উদ্ভিদটির নামকরণে ক্যারোলাস লিনিয়াস প্রদত্ত এবং ICBN কর্তৃক স্বীকৃত দ্বিপদ নামকরণ পদ্ধতি অনুসরণ করা হয়েছে যা নিম্নরূপ-
i. নামকরণে অবশ্যই ল্যাটিন বা ল্যাটিনকৃত ইংরেজী শব্দ ব্যবহৃত হবে।
ii. এর Nymphaea অংশটি গণ-পদ এবং nouchali অংশটি প্রজাতি-পদ।
iii. এটি অনন্য নাম, এ নামে অন্য আর কোনো জীব নেই এবং সার্বজনীন, সকল ভাষায় এটি এভাবে ব্যবহৃত হবে।
iv. এই নামের প্রথম অংশের আদ্যক্ষর বড় হরফ অর্থাৎ N এবং বাকি অক্ষরগুলো ছোট হরফের এবং দ্বিতীয় অংশের সবগুলোই ছোট হরফের হবে।
'V. মুদ্রণের সময় নামটিকে ইটালিক অক্ষরে লিখতে হয়। যেমন: Nymphaea nouchali
vi. প্রথমে যে বিজ্ঞানী এর বিজ্ঞানসম্মত নাম দিয়েছেন তার নাম অনুযায়ীই এটি গৃহীত এবং এই নামের শেষে উক্ত বিজ্ঞানীর নাম সংক্ষিপ্ত আকারে সংযোজিত হবে। যেমন: Nymphaea nouchali
L. (এখানে L লিনিয়াসের নামের সংক্ষিপ্ত রূপ)।