1 Answers

নমুনা জীবটি হলো ইলিশ। এর বৈজ্ঞানিক নাম Tenualosa ilisha । দ্বিপদ নামকরণ পদ্ধতিতে উক্ত জীবটির নামকরণ করা হয়। নিচে দ্বিপদ নামকরণ পদ্ধতি ব্যাখ্যা করা হলো-
i. জীবের নাম হবে দ্বিপদী। প্রথম পদ হলো গণ নাম এবং দ্বিতীয় পদ হলো প্রজাতিক নাম।
ii. নামের ভাষা হবে ল্যাটিন।
iii. গণ নামের প্রথম অক্ষর বড় হাতের হবে, প্রজাতি পদের সব অক্ষরই ছোট হাতের হবে।
iv. প্রতিটি বৈজ্ঞানিক নাম অনন্য হতে হবে।
V. দ্বিপদ নামকরণ ছাপা অক্ষরে ইটালিক (ডান দিকে একটু বাঁকা) হরফে হবে। যেমন- (Tenualosa ilisha), হাতে লিখলে ইংরেজি অক্ষর ব্যবহার করতে হবে এবং অংশ দুটির নিচে (একটি গণ, অপরটি প্রজাতি পদ) আলাদা আলাদাভাবে দাগ টানতে হবে।
vi. বৈজ্ঞানিক নামের শেষে নামদানকারীর নাম (সাধারণত সংক্ষিপ্ত) লিখতে হয়। যেমন- Tenualosa ilisha L.. এখানে L. লিনিয়াসের সংক্ষিপ্ত রূপ।
vii. যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবের বিভিন্ন বিজ্ঞানসম্মত নামকরণ করেন তবে অগ্রাধিককার আইন (Law of Priority) অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি গৃহীত হবে।

10 views

Related Questions