1 Answers
উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিল অপরিহার্য। কারণ পাতার ক্লোরোফিলের সাথে সালোকসংশ্লেষণের সরাসরি সম্পর্ক রয়েছে। একমাত্র ক্লোরোফিলই আলোকশক্তি গ্রহণ করতে পারে। আর আলোকশক্তি ব্যতিত সালোকসংশ্লেষণ সংঘটিত হয় না। সুতরাং, নতুন ক্লোরোপ্লাস্ট সৃষ্টি ও তার উপাদান সৃষ্টির হারের উপর সালোকসংশ্লেষণের হার নির্ভরশীল। সালোকসংশ্লেষণের হার ত্বরান্বিত করার জন্য তাই ক্লোরোফিলের উপাদান দ্রুত ও প্রচুর পরিমাণে পুনর্গঠিত হওয়া প্রয়োজন।
উপর্যুক্ত আলোচনায় স্পষ্টতই প্রতীয়মান যে, ক্লোরোফিল ছাড়া সালোকসংশ্লেষণ প্রক্রিয়া শুরু হতে পারে না। তাই সালোকসংশ্লেষণে ক্লোরোফিল অপরিহার্য।
4 views
Answered