1 Answers
মিথুন বিভিন্ন অপরাধমূলক কাজ প্রতিরোধে তার বাবা-মায়ের ভূমিকা অপরিহার্য- কথাটির সাথে আমি সম্পূর্ণ একমত।
মিথুনকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য তার বাবা-মাকে তার সাথে বন্ধুত্বপূর্ণ সময় কাটাতে হবে। সে কাদের সাথে বন্ধুত্ব করছে সেদিকে লক্ষ রাখতে হবে। বন্ধু নির্বাচনের প্রতি তাকে সতর্ক হওয়ার পরামর্শ দিতে হবে। বাবা-মায়ের মধ্যকার কলহের কারণেও মিথুনের মধ্যে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে তার বাবা-মার মধ্যে সমঝোতার সম্পর্ক গড়ে তুলতে হবে। মিথুন যাতে কোনো ধরনের অপরাধমূলক কাজ না করে সেদিকে বাবা-মাকে সতর্ক থাকতে হবে। সব সময় অপরাধ জগতের খারাপ দিকগুলো মিথুনের সামনে তুলে ধরতে হবে। এর ফলে সে এর ভয়াবহতা উপলব্ধি করতে পারবে। ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকবে। মিথুনের জন্য বিনোদনের ব্যবস্থা করতে হবে। বাড়িতে থাকলে তার সাথে গল্প ও পড়াশোনায় সাহায্য করতে হবে। তাহলে বাবা-মার সান্নিধ্যে সে নিজেকে অসহায় মনে করবে না। এর ফলে সে অপরাধমূলক কাজ থেকে বিরত থাকবে।
পরিশেষে বলা যায়, মিথুনের বাবা-মাই পারেন তাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে।