1 Answers
তমা বুঝতে পারে যে, জীবদেহে অবস্থিত আত্মাই জীবাত্মা।
ঈশ্বরই আমাদের জন্মমৃত্যুর কারণ। জীবদেহের মধ্যে যখন ঈশ্বর' আত্মারূপে প্রবেশ করেন, জীবদেহ তখন চেতনাসম্পন্ন হয়। যতদিন জীবাত্মারূপে তিনি জীবদেহে অবস্থান করেন, ততদিনই জীবের জীবন বা আয়ু। জীবাত্মা জীবদেহ পরিত্যাগ করলে জীবের মৃত্যু ঘটে।
শ্রীমদ্ভগবদ্গীতায় উল্লিখিত ভগবান শ্রীকৃষ্ণের বাণী থেকে রমেশের ছোট বোন তমা জানতে পেরেছে যে মানুষ যেমন পুরাতন কাপড় পরিত্যাগ করে নতুন কাপড় পরিধান করে, আত্মাও তেমনি পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। জড়বস্তুর আত্মা নেই, তাই নিশ্চল, ক্রিয়াহীন। জীবদেহের বিনাশ আছে, কিন্তু আত্মার বিনাশ নাই। আত্মা জন্মেন না, মরেন না। ইনি নিত্য বিদ্যমান, নিত্যবস্তু ও নিরাকার। একই পরমাত্মা বহু আত্মারূপে জীবদেহের মধ্যে অবস্থান করেন।