1 Answers
আত্মা জন্মরহিত, নিত্য, শাশ্বত এবং 'পুরাণ' প্রশ্নোক্ত উক্তিটি সনাতন ধর্মানুযায়ী যথার্থ ও সঠিক।
পরমাত্মা জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন। পরমাত্মা যখন জীবের মধ্যে অবস্থান করেন, তখন তিনি জীবাত্মার রূপ ধারণ করেন। এ পরমাত্মা থেকেই জীবের সৃষ্টি। আত্মা নিত্যবস্তু ও নিরাকার, আত্মার জন্ম নেই, মৃত্যু নেই। একই পরমাত্মা বহু, তাদের আত্মারূপে জীবদেহের মধ্যে অবস্থান করেন জীবদেহের বিনাশ আছে, কিন্তু আত্মার বিনাশ নেই। কারণ জীবাত্মা পরমাত্মারই অংশবিশেষ। পরমাত্মার সকল গুণই জীবাত্মার মধ্যে বিদ্যমান। তাই পরমাত্মার ন্যায় জীবাত্মাও জন্ম, মৃত্যুহীন এবং শাশ্বত। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এ আত্মা জন্মেন না, মরেন না। আত্মা জন্মরহিত, নিত্য, শাশ্বত এবং পুরাণ। উদ্দীপকে সে কথাই বলা হয়েছে।