1 Answers

উদ্দীপকের আলোচনা থেকে আত্মা সম্পর্কে যে ধারণা লাভ করেছি তা হলো আত্মা অবিনশ্বর।

উদ্দীপকে বলা হয়েছে যে, সৃষ্টিকর্তা সকল জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন। এ আত্মা অবিনশ্বর। এখানে মূলত ঈশ্বরের অবিনশ্বরতার কথাই বোঝানো হয়েছে। ঈশ্বর জীবদেহের মধ্যে আত্মারূপে অবস্থান করেন। পরমাত্মা যখন জীবের মধ্যে অবস্থান করেন তখন তিনি জীবাত্মার রূপ ধারণ করেন। এ পরমাত্মা থেকেই জীবের সৃষ্টি। আত্মা নিত্যবস্তু ও নিরাকার। আত্মার জন্ম নেই, মৃত্যু নেই। একই পরমাত্মা বহু আত্মারূপে জীবদেহের মধ্যে অবস্থান করেন। জীবদেহের বিনাশ আছে কিন্তু আত্মার বিনাশ নেই। কারণ জীবাত্মা পরমাত্মারই অংশবিশেষ। পরমাত্মার সকল গুণই জীবাত্মার মধ্যে বিদ্যমান। তাই পরমাত্মার ন্যায় জীবাত্মাও জন্ম-মৃত্যুহীন এবং শাশ্বত। এ সম্পর্কে শ্রীমদভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মা জন্ম নেয় না বা মারাও যায় না। আর এ থেকেই আত্মার অবিনশ্বর গুণটি সম্পর্কে ধারণা লাভ করা যায়।

4 views

Related Questions