1 Answers

উদ্দীপকের ইমতিয়াজ সাহেব পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তার বন্ধু মিনহাজ সাহেব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন; যা শাসন বিভাগের অন্তর্ভুক্ত।

সামগ্রিকভাবে সরকারের তিনটি বিভাগ রয়েছে; যথা- ১. নির্বাহী বা শাসন বিভাগ, ২. আইন বিভাগ ও ৩. বিচার বিভাগ। এর মধ্যে নির্বাহী বা শাসন বিভাগ অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিভাগ। রাষ্ট্রের শাসনকার্য তথা নিত্যদিনকার প্রশাসনিক ও দাপ্তরিক কাজ পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষা এবং, রাষ্ট্রের সার্বিক সিদ্ধান্ত ও 'সুবিধাসমূহ বাস্তবায়ন করে যে বিভাগ তাকে শাসন বিভাগ বলে। ব্যাপক অর্থে, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে মন্ত্রিসভা, আমলা, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কূটনৈতিক, দাপ্তরিক কর্মকর্তা এমনকি গ্রাম্য চৌকিদারসহ সকল প্রশাসনিক কর্মচারীদের নিয়ে নির্বাহী বা শাসন বিভাগ গঠিত। উদ্দীপকে উল্লিখিত মন্ত্রণালয় দুটিও এই বিভাগের আওতাভুক্ত।

পরিশেষে বলা যায়, ইমতিয়াজ সাহেব ও তার বন্ধু মিনহাজ সাহেব শাসন বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ে চাকরি করেন।

4 views

Related Questions