1 Answers
উদ্দীপকে ইভার বাবা সরকারের শাসন বিভাগের অধীন ইউনিয়ন পরিষদে কাজ করেন।
ইউনিয়ন পরিষদ এদেশের সর্বাপেক্ষা প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠান। গ্রাম এলাকায় জনপ্রতিনিধিত্বমূলক স্থানীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এটি কাজ করছে। উদ্দীপকে ইভার বাবা সরকারের শাসন বিভাগে কর্মরত। তিনি তার এলাকার কৃষি সংক্রান্ত কার্যাবলি পরিচালনা করে থাকেন যা' ইউনিয়ন পরিষদের কার্যাবলির অন্তর্ভুক্ত। ইউনিয়নে অবস্থিত কৃষি, স্বাস্থ্য, মৎস্য, পশুপালন বিষয়ক বিভিন্ন সরকারি ও বেসরকার সংস্থার কার্যক্রম ও সেবা জনগণকে অবহিতকরণ, কৃষিকাজের উন্নতি পদ্ধতি সম্পর্কে জনগণকে জ্ঞান দান, উন্নত বীজ, চারা ও নার বিতরণের সুষ্ঠু ব্যবস্থা সৃষ্টি করা, জনগণের আয়-বৃদ্ধিমূলক কার্যক্রমে পরামর্শ দান, কর্মসংস্থান সৃষ্টি প্রভৃতি কাজ ইউনিয়ন পরিষদ করে। থাকে। উদ্দীপকের ইভার বাবার কাজ ইউনিয়ন পরিষদের কাজের আওতাভুক্ত। তাই বলা যায়, ইভার বাবা সরকারের শাসন বিভাগের অধীন ইউনিয়ন পরিষদে কাজ করেন।