1 Answers

ইমতিয়াজ এমন একজন চিকিৎসাবিজ্ঞানীকে অনুসরণ করতে চায় যিনি বিশ্ববিখ্যাত মুসলিম চিকিৎসাবিজ্ঞানীদের মধ্যে শল্যচিকিৎসার দিশারি হিসেবে আমাদের মাঝে স্মরণীয় হয়ে আছেন। তিনি হলেন ইবনে সিনা।

ইবনে সিনা বিশ্ববিখ্যাত চিকিৎসাবিদ ও দার্শনিক। চিকিৎসাশাস্ত্রে তাঁর অসাধারণ অবদানের জন্য তাঁকে আধুনিক চিকিৎসাশাস্ত্র ও চিকিৎসা প্রণালি এবং শল্যচিকিৎসার দিশারি মনে করা হয়। তাঁর রচিত অসংখ্য গ্রন্থ রয়েছে। চিকিৎসা বিষয়ে 'আল-কানুন ফিত্- তিরুব' গ্রন্থটি একটি অনবদ্য সৃষ্টি। চিকিৎসা বিষয়ে এর সমপর্যায়ের কোনো গ্রন্থ আজ পর্যন্ত দেখা যায় না। ড. ওসলার এ গ্রন্থকে চিকিৎসাশাস্ত্রের বাইবেল বলে উল্লেখ করেছেন। চিকিৎসা সম্বন্ধীয় যাবতীয় তথ্যের আশ্চর্য রকম সমাবেশ থাকার কারণে গ্রন্থটিকে চিকিৎসাশাস্ত্রের বৃহৎ সংগ্রহ বলা চলে।

সুতরাং বলা যায়, ইমতিয়াজের অনুসরণকৃত চিকিৎসক হলেন আবু আলি আল হুসাইন ইবনে আব্দুল্লাহ ইবনে সিনা।

4 views

Related Questions