1 Answers

উদ্দীপকে সন্তুদেব যে আট প্রকার সাধন প্রক্রিয়া অনুসরণ করেন তা নিম্নরূপ-

সম: সম অর্থ সংযম; ইন্দ্রিয় এবং মনুকে হিংসা, অশুভ ভাব ইত্যাদি থেকে সরিয়ে আত্মকেন্দ্রিক করা।

নিয়ম: মহর্ষি পতঞ্জলি শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায় এবং ঈশ্বর প্রণিধান- এই পাঁচটি নিয়মের উল্লেখ করেছেন।

আসন: আসনে শরীর ও মনে সমন্বয় ঘটে। যোগী আসনে দেহকে জয় করে তাকে আত্মার বাহন হিসেবে গড়ে তোলেন।

প্রাণায়াম: শ্বাস-প্রশ্বাসের স্বাভাবিক গতিকে নিয়ন্ত্রণ এবং নিজ আয়ত্তে আনাই প্রাণায়াম।

প্রত্যাহার: বাহ্যিক বিষয়বস্তু থেকে ইন্দ্রিয়সমূহকে ভেতরের দিকে ফিরিয়ে নেওয়াকে যোগে প্রত্যাহার বলে।

ধারণা: ধারণা অর্থ একাগ্রতা। ঈশ্বর লাভ করতে হলে ঈশ্বরের একাগ্রচিত্তে হতে হয়।

ধ্যান: ধ্যান অর্থ নিরবচ্ছিন্ন গভীর চিন্তা। ধ্যানে যোগীর দেহ, শ্বাস-প্রশ্বাস, ইন্দ্রিয়, মন, বিচারশক্তি, অহংকার সবকিছু ঈশ্বরে লীন হয়ে যায়।

সমাধি: সম্পূর্ণরূপে ঈশ্বরে চিত্ত সমর্পণ করতে পারলে পরমাত্মার মধ্যে জীবাত্মার প্রবেশ ঘটে। সাধকের অন্বেষণের শেষ হয়। ধ্যানের উচ্চ শিখরে ওঠে সাধক সমাধি লাভ করেন। সাধক তখন প্রকৃত যোগ লাভ করেন।

4 views

Related Questions