1 Answers
শাফিন রহমান যুব উন্নয়ন অধিদপ্তর থেকে উদ্দীপনামূলক সহায়তা নিয়েছেন।
এ ধরনের সহায়তা উদ্যোক্তাকে ব্যবসায় স্থাপনে অনুপ্রেরণা যোগাতে সহায়তা করে। এটি মূলত ব্যবসায়ে উদ্যোগ নিতে সম্ভাব্য উদ্যোক্তাদের মধ্যে আগ্রহ সৃষ্টির সাথে সম্পর্কিত। প্রশিক্ষণ প্রদান, তথ্য সরবরাহ প্রভৃতি এ সেবার অন্তর্ভুক্ত।
উদ্দীপকের শাফিন রহমান পড়াশোনা শেষ করে বেকার বসে আছেন। তাই তার বন্ধু তাকে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে মৎস্য খামার স্থাপন করতে বলেন। এরপর তিনি যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নেন। এতে তিনি মৎস্য খামার স্থাপনে উৎসাহিত হন। ফলে শাফিন রহমানের মধ্যে ব্যবসায় সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরি হয়। এসব বৈশিষ্ট্য উদ্দীপনামূলক সহায়তার সাথে সঙ্গতিপূর্ণ। সুতরাং, শাফি রহমান ব্যবসায় স্থাপনে উদ্দীপনামূলক সহায়তা পেয়েছেন।