1 Answers
যুব উন্নয়ন অধিদপ্তর-এর কাজ হচ্ছে শিক্ষিত ও স্বল্পশিক্ষিত যুবকদের ক্ষুদ্র ব্যবসায়, কৃষি খামার, মৌমাছি পালন, গবাদিপশু পালন প্রভৃতি ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া।
যুব উন্নয়ন অধিদপ্তর হলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত প্রতিষ্ঠান। এটি যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে সহায়তা করে থাকে। প্রশিক্ষণ, ঋণ সহায়তা, পরামর্শ প্রভৃতি প্রতিষ্ঠানটির সহায়তার অন্তর্ভুক্ত। এগুলোর মাধ্যমে যুবক ও যুব মহিলারা তাদের দক্ষতা বাড়ানোর মাধ্যমে আত্মকর্মসংস্থানে নিয়োজিত হতে পারে।
4 views
Answered