1 Answers
শিক্ষালাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে এবং মানুষের অন্ন-বস্ত্র সমস্যার সমাধান সহজ হয়ে ওঠে। তাই শিক্ষা দ্বারাই জীবনে উন্নয়ন সম্ভব। কোনো ভারী জিনিসকে উপরে তুলতে হলে তাকে নিচ থেকে ঠেলতে হয়, আবার উপর থেকে টানতেও হয়।
মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সেই উপর থেকে টানা আর সুশৃঙ্খল সমাজব্যবস্থা নিচ থেকে ঠেলা। নিচের ঠেলা ছাড়াও জিনিস উপরে উঠানো যায়। তেমনি আপ্রাণ প্রচেষ্টার ফলে শিক্ষা দ্বারাই জীবনের উন্নয়ন সম্ভব। শিক্ষা মানুষকে মূল্যবোধ লাভ করতে সাহায্য করে, আবার অন্ন-বস্ত্রের সমস্যার সমাধান সহজ করে দেয়। অর্থাৎ শিক্ষা দ্বারা মানুষের মানবসত্তার উন্নয়ন ঘটে। মানবসত্তার উন্নয়ন ঘটলে জীবসত্তারও উন্নয়ন ঘটে।
4 views
Answered