1 Answers

সেজুতির মা সব সময় একই রকমের রান্না করেন। খাদ্যের একঘেয়েমির জন্যে সেজুতি খাদ্যের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। তাই সে খাদ্য গ্রহণে অনীহা প্রকাশ করছে। তার এই অনীহা খাদ্যে বৈচিত্র্য এনে দূর করা সম্ভব। যেমন- মেনুতে বিভিন্ন রং, আকার, প্রকৃতি এবং পদ্ধতিতে রান্না করা খাবার দিয়ে আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করা যায়। বিভিন্ন রং বলতে টমেটো, গাজর, কলা, মটরশুটি, দুধ, দই, ভাত, জর্দা আবার বিভিন্ন আকারের যেমন সিঙ্গারা, কেক, পাউরুটি এবং বিভিন্ন প্রকৃতির খাবার যেমন- স্যুপ, ক্ষীর, কাষ্টার্ড, চিপস ইত্যাদি দিয়ে খাদ্যে বৈচিত্র্য এনে সহজেই খাদ্যের একঘেয়েমি ভাব দূর করে খাবারের প্রতি আগ্রহ সৃষ্টি করা যায়।

4 views

Related Questions