1 Answers
সেজুতির মা একজন ডায়াবেটিসের রোগী। ডায়াবেটিস হলে খাদ্য গ্রহণের নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। নিম্নে সেজুতির মায়ের খাদ্য গ্রহণের নিয়ম আলোচনা করা হলো-
খাদ্য গ্রহণের নিয়ম-
১. বেশি বা ইচ্ছেমতো খাওয়া যাবে যে খাবারগুলোতে প্রচুর আঁশ আছে যেমন- সব ধরনের শাক, সবজি, চিচিংগা, পেঁপে, খিরা, করল্লা, ফুলকপি, কাঁকরোল, বাঁধাকপি ইত্যাদি। ফলের মধ্যে আমলকি, লেবু, জাম্বুরা, জামরুল, জাম ইত্যাদি।
২. হিসাব করে খেতে হবে- ভাত, রুটি, চিড়া, মুড়ি, খৈ, বিস্কুট, আলু, মিষ্টি কুমড়া, দুধ, ছানা, মাছ, মাংস, ডিম, ডাল, বাদাম, মিষ্টি ফল- যেমন- কলা, পাকা আম, পাকা পেঁপে ইত্যাদি।
৩. পরিহার করতে হবে- যে খাবার গুলোতে গ্লুকোজের পরিমাপ বেড়ে যায় যেমন- চিনি, গুড়, মিসরি, মিষ্টি, পায়েস, ক্ষীর, কেক ইত্যাদি পরিহার করতে হবে।
ডায়াবেটিস রোগীদের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে খেতে হবে। নিজের ইচ্ছেমতো কোনো বেলায় খাবার বেশি বা কম খাওয়া বা বাদ দেওয়া যাবে না। নিয়মতান্ত্রিক উপায়ে তাদের খাদ্য গ্রহণ করতে হবে।