1 Answers
আমাদের পার্থিব জীবন খুবই সংক্ষিপ্ত সময়ের। এ জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। অতএব, এ সময়কে কাজে লাগাতে হবে। দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। পার্থিব প্রয়োজনীয় কাজ সমাধানের পর আল্লাহ তায়ালার ইবাদত ও স্মরণে আত্মনিয়োগ করতে হবে। এ প্রসঙ্গে সূরা আল-ইনশিরাহ এর ৭ ও ৮ নং আয়াতে বলা হয়েছে- "অতএব, যখনই আপনি অবসর পান, একান্তে ইবাদত করুন। এবং আপনার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করুন।
6 views
Answered