1 Answers
মিতব্যয়িতার নীতি বলতে স্বল্প খরচের মধ্যে সুষ্ঠুভাবে প্রাতিষ্ঠানিক কার্যাবলি সম্পাদন করাকে বোঝায়।
সংগঠন কাঠামো প্রণয়ন ও এর বাস্তবায়নের সকল স্তরে ব্যয় সংকোচনের দিক বিবেচনায় রাখতে হয়। প্রাতিষ্ঠানিক কাজ সম্পাদনে অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করা একান্ত প্রয়োজন। অন্যথায় প্রতিযোগিতায় টিকে থাকা ও সাফল্য অর্জন করা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। তাই সংগঠনে মিতব্যয়িতার নীতি একান্ত প্রয়োজন।
5 views
Answered