জমির, উর্বরতা রক্ষায় রহিম মিয়া চাষিদের কী কী পরামর্শ প্রদান করে বলে তুমি মনে করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
রহিম মিয়া রিল ভূমিক্ষয় থেকে জমির উর্বরতা রক্ষায় আশেপাশের চাষিদের পরামর্শ দেয়।
পানি প্রবাহজনিত ভূমিক্ষয় মাটিতে বিদ্যমান জৈব পদার্থ ও হিউমাস এবং পলিসমূহ ধুয়ে নিয়ে যায়। ফলে জমির উর্বরতা নষ্ট হয়। জমির উর্বরতা রক্ষায় রহিম মিয়া আশেপাশের চাষিদের নিম্নলিখিত পরামর্শ প্রদান করে।
i. ভূমিক্ষয় কমাতে পানিপ্রবাহের বেগ কমানোর জন্য জমিতে বাঁধ বা আইল দিতে বলে। এতে মাটি পানি শোষণের সময় পায় ও ভূমিক্ষয় রোধ হয়।
ii. রিল ভূমিক্ষয়ে সৃষ্ট ছোট ছোট নালা ভরাট করে সমান করে দিতে বলে যেন পানির বেগ কমে যায়।
iii. বড় নালার মধ্যে আগাছা জন্মাতে দিয়ে পানিপ্রবাহের গতি হ্রাস করতে বলে।
iv. বড় নালার শেষ প্রান্তে খুঁটি পুঁতে তারের জাল বেঁধে পানির প্রবাহ হ্রাস করতে বলে।
V. তারের জালের মুখে খড়কুটা ফেলে পানির বেগ হ্রাসেরও পরামর্শ দেয়।
অর্থাৎ, রহিম মিয়া ভূমিক্ষয় রোধের মাধ্যমে জমির উর্বরতা রক্ষার জন্য উক্ত পরামর্শ প্রদান করে বলে আমি মনে করি।