1 Answers
সজল বেকার যুবকদের জন্য একজন আদর্শ ব্যক্তিত্ব।
যিনি উদ্যোগ নেন তিনিই উদ্যোক্তা। উদ্যোক্তা তার গুণাবলির মাধ্যমে ব্যবসায় উদ্যোগ নেওয়া, উন্নয়ন ও পরিচালনা করে থাকেন। উদ্যোক্তার এসব কাজ অন্যের জন্য অনুকরণীয় হতে পারে।
উদ্দীপকের সজল 'XL' নামক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন এবং ঋণের সর্বাধিক ব্যবহার করে হ্যাচারি ব্যবসায় প্রতিষ্ঠা করেছেন। এলাকার মানুষের বিদ্রূপ উপেক্ষা করে কঠোর পরিশ্রমের মাধ্যমে বর্তমানে তিনি আরও ২টি হ্যাচারির মালিক। তার কাজে সফলতার ফলে বেকার যুবকরাও নতুন করে হ্যাচারি ব্যবসায় প্রতিষ্ঠার জন্য ঋণ নিয়ে সহজে আত্মকর্মসংস্থান করতে পেরেছেন।
সজলের এ ধরনের উদ্যোগের ফলে দেশে বেকারদের সংখ্যা যেমন কমবে তেমনি অর্থনৈতিক উন্নতিও সাধিত হবে। সজলের ধৈর্য, কঠোর পরিশ্রম এবং পরিশেষে সফলতা লাভের দৃষ্টান্ত দেখে যুবকরা আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ হবে। তাই বলা যায়, দেশের বেকার যুবকদের উচিত সজলের মতো আদর্শ ব্যক্তিত্বকে অনুসরণ করা।