1 Answers
বাংলা সাহিত্যের উন্নতি ও বিকাশ হুসেন শাহের শাসনকালকে অমর করে রেখেছে। তার উদার পৃষ্ঠপোষকতা বাংলা সাহিত্যের শ্রীবৃদ্ধি সাধন করেছে। তিনি যোগ্য কবি ও সাহিত্যিকদের উৎসাহিত করার জন্য পুরস্কার প্রদান করতেন। আলাউদ্দিন হুসেন শাহ আরবি ও ফারসি ভাষারও উদার পৃষ্ঠপোষক ছিলেন। এ যুগের প্রখ্যাত কবি ও লেখকদের মধ্যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, মালাধর বসু, বিপ্রদাস প্রমুখ উল্লেখযোগ্য ছিলেন। তাদের নিরলস সাহিত্যকীর্তি বাংলার ইতিহাসকে সমৃদ্ধ করেছে।
4 views
Answered