“সচেতনতাই উক্ত সম্পদের অপব্যবহার ও অপচয়রোধের একমাত্র উপায়” – উক্তিটি মূল্যায়ন কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
জাতীয় সম্পদ দেশের সকল মানুষের সম্পদ, কারও ব্যক্তিগত সম্পদ নয়। সকল নাগরিক এসব সম্পদ ব্যবহারের অধিকারী। এসব সম্পদের পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে সরকার জনগণের সার্বিক উন্নয়ন ও মঙ্গল সাধনের জন্য কাজ করে থাকে। তাই এরূপ সম্পদ ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি নাগরিকের দায়িত্বশীল হওয়া প্রয়োজন। সমষ্টিগত সম্পদ সংরক্ষণের জন্য সরকার উপযুক্ত কর্তৃপক্ষ গঠন করে থাকে। কিন্তু কেবল কর্তৃপক্ষের পক্ষে সম্ভব নয় এসব সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ করা। এসব সম্পদ যারা ব্যবহার করবে তাদেরকে সচেতন করতে হবে। ব্যবহারের সময় দায়িত্বশীল আচরণ করতে হবে। যেকোনো সমস্যা বা ঝুঁকি দেখা দিলে কর্তৃপক্ষকে জানাতে হবে। যাতে করে কেউ এর ক্ষতি সাধন করতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। সম্পদের অপচয়রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমষ্টিগত সম্পদের উপযুক্ত ব্যবহার ও অপচয় রোধে সবচেয়ে দরকারি বিষয় হলো সচেতনতা। পরিশেষে বলা যায়, সচেতনতাই জাতীয় সম্পদের যথাযথ ও উপযুক্ত ব্যবহার "নিশ্চিত করতে পারে বিষয়টি যথার্থ।