1 Answers
উদ্দীপকের প্রথম জীবাণুটি হলো Tubercle bacillus। এর দ্বারা সৃষ্ট রোগটি হলো যক্ষ্মা। অসচেতনতার কারণেই অধিকাংশ মানুষ এ রোগে আক্রান্ত হয়। সাধারণত স্যাঁতসেঁতে বা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে, অপুষ্টিতে ভুগলে অথবা যক্ষ্মা রোগীর সংস্পর্শে আসলে যেকোনো লোক সহজেই এ রোগে আক্রান্ত হয়। অনেকেরই ধারণা যক্ষ্মা শুধুমাত্র ফুসফুসের রোগ। আসলে ধারণাটি সঠিক নয়। যক্ষ্মা দেহের যেকোনো স্থানে হতে পারে। যেমন অন্ত্র, হাড়, ফুসফুস ইত্যাদি। উপরোক্ত বিষয় সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে শিশু জন্মের এক বছরের মধ্যে যক্ষ্মা প্রতিষেধক BCG টিকা দিলে এ রোগের আক্রমণ প্রতিহত করা এবং প্রতিকারের সুযোগ বাড়ানো অনেকটাই সম্ভব।
সুতরাং, উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় যে, সচেতনতাই পারে যক্ষ্মা রোগের প্রতিকারের সুযোগ বাড়াতে।