1 Answers
দিপার বোনের বয়স ১৬ বছর। সে বয়ঃসন্ধিক্ষণে অবস্থান করছে। ১১ থেকে ১৮ বছর এই সময়টা বয়ঃসন্ধি বা কৈশোরকাল। এটি শিশু হতে প্রাপ্ত বয়সে যাওয়ার সময়। বয়ঃসন্ধিক্ষণে প্রাপ্ত বয়স্কের মতো দেহের আকার, আকৃতি ও যৌন বৈশিষ্ট্য অর্জিত হয়।
পূর্বে দিপার বোনের শারীরিক ও মানসিক বৈশিষ্ট্য প্রাপ্ত বয়স্কের মতো, ছিল না বলে সে চেহারা ও বিপরীত লিঙ্গের প্রতি মনোযোগী ছিল না। কিন্তু এ সময়ে তার মধ্যে বিমূর্ত চিন্তা করার শক্তি, স্নেহ, মমতা, ভালোবাসা ইত্যাদি দিক বিকশিত হয়েছে। সে তার নিজের চেহারা ও বিপরীত লিঙ্গের প্রতি মনোযোগী হয়েছে। সামাজিক দায়িত্বপূর্ণ কাজে আগ্রহ বেড়েছে, ভবিষ্যত পেশা অনুযায়ী পড়াশোনা করছে। নিজস্ব লক্ষ্য, মূল্যবোধ তৈরি হয়েছে। তার মধ্যে স্বাধীনতার চাহিদা রয়েছে। তার মধ্যে ভালো-মন্দ, ন্যায়-অন্যায় সম্পর্কেও নিজস্ব ধারণা তৈরি হয়েছে।
বয়ঃসন্ধিক্ষণে দিপার বোনের মধ্যে এসকল আচরণই উদ্দীপকে পরিলক্ষিত হয়।