1 Answers
আবেদ আলীর এলাকায় জলোচ্ছ্বাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাস সত্যি হলে তার খামারের গবাদিপশু ও হাঁস-মুরগির নিম্নোক্ত সমস্যা হতে পারে-
i. এলাকার পানি দূষিত হওয়ার কারণে তার খামারে বিশুদ্ধ পানির অভাব দেখা দিতে পারে।
ii. জলোচ্ছ্বাস ও ঝড়ের ফলে বহু গবাদি পশু ও পাখি তাৎক্ষণিকভাবে মারা যেতে পারে।
iii. সৎকারের অভাবে মৃত পশুপাখি এলাকার পরিবেশ দূষিত করতে পারে।
iv. খামারে খাদ্যের অভাব দেখা দিতে পারে।
v. গবাদি পশু বিভিন্ন রোগ যেমন- উদরাময়, পেটের পীড়া, পেটফাঁপাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে।
অর্থাৎ উল্লিখিত সমস্যাগুলো আবেদ আলীর খামারে দেখা দিতে পারে।
5 views
Answered