1 Answers
উদ্দীপকে আবেদ আলীর খামারে গত বছর প্রাকৃতিক দুর্যোগ তথা বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। এ ধরণের পরিস্থিতিতে তার কিছু কৌশল অবলম্বন করা উচিত ছিল। এ কৌশলগুলো হলো-
i. গবাদিপশুকে উঁচু ও শুকনো জায়গায় রাখা।
ii. পরিষ্কার পানি খাওয়ানো এবং মৃতদেহ গর্তে পুঁতে ফেলা।
iii. খাদ্য হিসাবে খড়, চালের কুঁড়া, ভুসি, খৈল খাওয়ানো। এমনকি কচুরিপানা, লতাগুল্ম, দলঘাস, কলাগাছ ইত্যাদি খাওয়ানো।
iv. কাঁচা ঘাসের বিকল্প হিসেবে হে ও সাইলেজ খাওয়ানো এবং বন্যার পানি নেমে গেলে বিভিন্ন ঘাসের বীজ ছিটিয়ে দেওয়া।
v. পশুপাখিকে সংক্রামক রোগের টিকা দেওয়া এবং আক্রান্ত পশুকে চিকিৎসা করানো।
অতএব, আমার মতে, উপরের কৌশলগুলো অবলম্বন করলে আবেদ আলীর খামার ক্ষতি হতে রক্ষা পেত।
4 views
Answered