1 Answers

উদ্দীপকে উল্লিখিত অভাবজনিত খাদ্য উপাদানটি হলো প্রোটিন। 

প্রোটিন ছাড়া প্রাণীর অস্তিত্ব কল্পনা করা সম্ভব নয়। প্রাণী এবং উদ্ভিদ জগতের প্রধান অংশ হলো প্রোটিন। এজন্য প্রোটিনকে মুখ্য উপাদান হিসেবে গণ্য করা হয়। 

উদ্দীপকে আমেনার ৩ বছরের ছোট শিশুটির হাত, পা, মুখ ফুলে যাচ্ছে এবং ওজনও হ্রাস পাচ্ছে। ডাক্তার বলেন, প্রোটিনের অভাবে তার এ রোগটি হয়েছে।

প্রোটিনের কার্যকারিতা নিম্নে আলোচনা করা হলো- 

i. প্রোটিনের প্রথম ও প্রধান কাজ হচ্ছে দেহ কোষের গঠন ও বৃদ্ধি সাধন করা।

ii. আমাদের দেহের কোষগুলো প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এই ক্ষয় প্রাপ্ত স্থানে নতুন কোষ গঠন করে ক্ষয়পূরণের কাজ করে প্রোটিন।

iii. ১ গ্রাম প্রোটিন থেকে ৪ কিলোক্যালরি শক্তি উৎপন্ন হয়। যখন দেহে ফ্যাট ও কার্বোহাইড্রেটের ঘাটতি থাকে তখন প্রোটিন তাপ উৎপাদনের কাজ করে। 

iv. রোগ-জীবাণুকে প্রতিরোধ করার জন্য দেহে অ্যান্টিবডি তৈরি করে প্রোটিন আমাদের দেহকে রোগ-জীবাণুর হাত থেকে রক্ষা করে। 

v. প্রোটিন মানসিক বিকাশেও অপরিহার্য। এর অভাবে মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়। 

vi. প্রোটিন দিয়ে তৈরি এনজাইম, হরমোন ইত্যাদি দেহাভ্যন্তরের বিভিন্ন কাজকর্ম পরিচালিত করে। 

vii. রক্তের প্রোটিন হিমোগ্লোবিন বাতাস থেকে প্রাপ্ত অক্সিজেন গ্রহণ করে শরীরের বিভিন্ন অংশে প্রেরণ করে। 

viii. প্লাজমা বা রক্তের প্রোটিন দেহে পানির সমতা বজায় রাখে। এভাবেই প্রোটিন দেহে নানারকম কাজ করে থাকে।

5 views

Related Questions