1 Answers

কাসেম সাহেবের গ্রামে সামাজিক পরিবর্তনে তিনটি উপাদানের কার্যকারিতা পরিলক্ষিত হয়। সংচ্যাং পৈরামোপ্লায়োগ, ২. প্রযুক্তি, শিল্পায়ন ও ৩. নগরায়ণ। কাসেম সাহেব তার গ্রামের বাড়ি গিয়ে দেখেন প্রতিটি ঘরে টেলিভিশন। সহজে দেশ-বিদেশের খবর সেখানে পাওয়া যাচ্ছে। তার গ্রামে এ পরিবর্তনে যোগাযোগ নামক উপাদানের কার্যকারিতা রয়েছে। যোগাযোগ ব্যবস্থা সামাজিক পরিবর্তনের একটি অন্যতম উপাদান। জল, স্থল ও আকাশপথে যোগাযোগ, টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ই-মেইল, ডিস এন্টেনা, মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন, বিভিন্ন ধরনের পত্রপত্রিকা প্রভৃতি যোগাযোগ ব্যবস্থা সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখে। আজকাল ঘরে বসে বিশ্বের সকল দেশের সাথে যোগাযোগ করা যায়। বিশ্বের শ্রেষ্ঠ পাঠাগার ঘরে বসে ব্যবহার করে প্রয়োজনীয় পাঠ নির্বাচন করে পড়াশুনা করা যায়। তাছাড়া প্রযুক্তির প্রচলন ও প্রসারের মাধ্যমে সমাজ ব্যবস্থার পরিবর্তন সাধিত হয়। কাসেম সাহেবের গ্রামের বিদ্যালয়ে আইসিটির (ICT) মাধ্যমে শিক্ষাদান চলছে। আর এটি সম্ভব হয়েছে প্রযুক্তির প্রসারের ফলেই। অন্যদিকে, কাসেম সাহেবের গ্রামের মেয়েরা শহরে গিয়ে চাকরি করছে। এক্ষেত্রে শিল্পায়ন ও নগরায়ণের কার্যকারিতা রয়েছে। শিল্পায়নের ফলে শিল্পের প্রসার ঘটে, কর্মসংস্থানের সৃষ্টি হয় এবং নগরায়ণ ঘটে। ব্যাপক শিল্পায়নের ফলে গ্রামীণ জীবন ছেড়ে নগর জীবন পদ্ধতি গ্রহণ বর্তমান সময়ের স্বাভাবিক ঘটনা। শিল্প প্রসারের ফলে বেকারত্ব ঘুচাতে গ্রামের অনেক দক্ষ-অদক্ষ নারী-পুরুষ নগরমুখী হচ্ছে এবং নগর জীবন গ্রহণ করছে, যা সামাজিক পরিবর্তন সাধন করছে। উপরিউক্ত আলোচনা থেকে এটা স্পষ্ট, কাসেম সাহেবের গ্রামে সামাজিক পরিবর্তনে যোগাযোগ, প্রযুক্তি এবং শিল্পায়ন ও নগরায়ণ উপাদানগুলো ক্রিয়াশীল।

5 views

Related Questions