1 Answers

উদ্দীপকে উল্লিখিত নবগঙ্গা গ্রামে সামাজিক পরিবর্তনে যে উপাদানগুলোর প্রভাব কার্যকর তা হলো- শিক্ষা, প্রযুক্তি ও শিল্পায়ন।

সামাজিক পরিবর্তনের একটি বিশেষ উপাদান হলো শিক্ষা। শিক্ষা যাবতীয় অক্ষমতা কুসংস্কার থেক মুক্তি দেয়। উদ্দীপকের হরগঙ্গা গ্রামের মতো বাংলাদেশের সমাজে নারী শিক্ষার প্রসার আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। এদেশের নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে কর্মদক্ষতা অর্জন করে সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রযুক্তি হলো বিজ্ঞানের প্রায়োগিক দিক। প্রযুক্তির প্রচলন ও প্রসারের মাধ্যমে সমাজ ব্যবস্থার অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের মানসিক গঠন এবং সামাজিক কাঠামোর পরিবর্তন সাধিত হয়। তেমনিভাবে নবগঙ্গা গ্রাম প্রযুক্তির কারণে আজ আলোকিত। আবার শিল্পায়নের ফলে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটেছে। এতে ভৌগোলিক দূরত্ব কমে গেলেও সামাজিক দূরত্বকে বাড়িয়ে দিয়েছে। পুরুষ, মহিলা এক সাথে কাজ করছে। এ কারণে ব্যক্তির জীবনদর্শন, আচার-আচরণ, মানসিকতা, মূল্যবোধ প্রভৃতির পরিবর্তন ঘটেছে।

তাই বলা যায়, উদ্দীপকের নবগঙ্গা গ্রামের সামাজিক পরিবর্তন উত্ত তিনটি উপাদান কার্যকর ভূমিকা পালন করছে।

5 views

Related Questions