1 Answers
ঢাকা শহরের সামাজিক পরিবর্তনে জৈবিক উপাদান গুরুত্বপূর্ণ একটি উপাদান।
জনসংখ্যার ঘনত্ব, জন্ম ও মৃত্যুহার, জনসংখ্যার প্রকৃতি ও জীবনযাত্রার মান নিয়েই জৈব উপাদান। সমাজস্থ মানুষের জৈবিক অবস্থার পরিবর্তন যেমন- জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস, স্থানান্তর অথবা ঘনত্বের পরিবর্তন সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি প্রতিরোধে জন্মনিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। জন্ম ও মৃত্যুহার হ্রাস সমাজ কাঠামো পরিবর্তনে অবদান রাখছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে বেকারত্ব, শিশুশ্রম ও কর্মসংস্থানের ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতার মতো নানামুখী সমস্যার সৃষ্টি হয়েছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে দেশের আর্থসামাজিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসা ক্ষেত্রেও এ প্রভাব লক্ষ করা যায়। জনসংখ্যা বৃদ্ধির ফলে শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের চরম প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে। ফলে সমাজে বেকারত্ব সৃষ্টি হচ্ছে। এর ছি। জনসংখ্যা বৃদ্ধির ফলে কিশোর অপরাধসহ নানা অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।