1 Answers
বাংলাদেশে শিল্পের ক্রমোন্নতি নারীর সামাজিক জীবন ও মর্যাদার ক্ষেত্রে প্রভূত পরিবর্তন সাধন করেছে। শিল্পের প্রসার আজ নারীকে গৃহের সীমিত পরিবেশ থেকে বাইরের কর্মমুখর জগতে টেনে এনেছে। তাছাড়া নারী সমাজের চাকরি পরিবারে বাড়তি অর্থোপার্জনের সুযোগ সম্প্রসারিত করেছে। শিক্ষাক্ষেত্রে নারী আগের তুলনায় অনেক অগ্রসর হয়েছে। ফলে আজ তারা অফিস আদালতে চাকরি করছে। অনেকে নিজ উদ্যোগে স্বাবলম্বী হয়ে পরিবার ও সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
4 views
Answered