1 Answers
উদ্দীপকে উল্লিখিত প্রথম ঘটনাটি হলো স্নায়ুবিক প্রভাব। এটি মস্তিষ্কের স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়।
আমাদের সমগ্র দেহের বিভিন্ন কাজের সুসংবদ্ধতার জন্য প্রয়োজন লক্ষ লক্ষ কোষ্ট্রে কাজের সমন্বয় সাধন। আমাদের দেহ চলে পরিবেশের উদ্দীপনা ও সাড়া জাগানোর ফলে। দেহের বাইরের জগৎ হলো বাহ্যিক পরিবেশ এবং দেহের ভিতর হলো অভ্যন্তরীণ পরিবেশ। উদ্দীপকে খাবারের সুগন্ধ পাওয়া এক ধরনের স্নায়ুবিক উদ্দীপক। এটি নাক দ্বারা স্নায়ুপ্রান্তে উদ্দীপনা জাগায়। এটি অভ্যন্তরীণ অঙ্গের কেন্দ্রমুখী প্রান্তে উদ্দীপনা সৃষ্টি করে। যে কোনো উদ্দীপক অনুভূতি ও কেন্দ্রমুখী স্নায়ুতে তাড়না সৃষ্টি করে। এই তাড়না মস্তিষ্কে পৌঁছে। মস্তিষ্ক সিদ্ধান্ত নিয়ে আজ্ঞাবাহী বা মোটরস্নায়ু যোগে তাড়না পাঠিয়ে পেশি কিংবা গ্রন্থিতে সাড়া জাগায় ও কোনো কাজ করতে সাহায্য করে।