1 Answers

উদ্দীপকের ২য় ঘটনাটি হলো প্রতিবর্তী ক্রিয়া যা মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না, সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। নিচে এর কারণ বিশ্লেষণ করা হলো-

খাদিজার গরম পাত্রে হাত লাগলে হাতের ত্বকে অবস্থিত সংবেদী নিউরনের ডেনড্রাইটসমূহ ব্যথার উদ্দীপনা গ্রহণ করে। ত্বক থেকে এ উদ্দীপনা সংবেদী নিউরনের অ্যাক্সনের মাধ্যমে স্নায়ুকাণ্ডের ধূসর অংশে পৌঁছায়। সুষুম্নাকাণ্ডের ধূসর অংশে অবস্থিত সংবেদী নিউরনের অ্যাক্সন থেকে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে উদ্দীপনা মোটর বা আজ্ঞাবাহী স্নায়ুর ডেনড্রাইটে প্রবেশ করে। সংবেদী স্নায়ুর অ্যাক্সন ও আজ্ঞাবাহী স্নায়ুর ডেনড্রাইটের মধ্যবর্তী সিন্যাপসের মধ্য দিয়ে এ উদ্দীপনা পেশিতে প্রবেশ করে। মোটর বা আজ্ঞাবাহী স্নায়ুর নিউরনের ডেনড্রাইট থেকে উদ্দীপনা পেশিতে পৌঁছালে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নির্দেশে পেশির সংকোচন ঘটে। ফলে উদ্দীপনাস্থল হতে হাত দ্রুত আপনা আপনি সরে যায়।

কাজেই খাদিজার হাতে গরম লাগার কারণে হাত হতে ঢাকনা পরে যাওয়ার ঘটনাটি মস্তিষ্ক দ্বারা নয়, সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়।

4 views

Related Questions