1 Answers
উদ্দীপকে উল্লিখিত উদ্ভিদের আলোর দিকে চলনকে বলা হয় ফটোট্রপিজম। এটি বাহ্যিক উদ্দীপনায় উদ্ভিদের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। এটি ঘটে মূলত একটি হরমোনের প্রভাবে। হরমোনটি হলো অক্সিন। আলোর উপস্থিতিতে অক্সিন হরমোন নিষ্ক্রিয় হয়ে পড়ে অথবা আলোর বিপরীতে অর্থাৎ অন্ধকারের দিকে চলে যায়। অক্সিন অন্ধকার দিকে চলে যাওয়ার ফলে সে অংশে উদ্ভিদকাণ্ডের বৃদ্ধি বেড়ে যায়। কিন্তু আলোকিত প্রান্তে অক্সিন কম থাকায় বৃদ্ধি কম হয়। দুই পাশে বৃদ্ধি অসম হওয়ায় কাণ্ডটি আলোর দিকে বেঁকে যায়।
5 views
Answered