1 Answers

সন্ন্যাস মানে শুধু গৃহত্যাগ নয়। সন্ন্যাস মানে শুধু বেশভূষায় সন্ন্যাসী নয়। ডাক্তারের পোশাক পরলেই যেমন ডাক্তার হওয়া যায় না ঠিক তেমনি শুধু সন্ন্যাসীর পোশাক পরে গৃহত্যাগ করলেই সন্ন্যাসী হওয়া যায় না। সন্ন্যাসী হতে হলে সাধনা করতে হয়। মানুষের কল্যাণে জীবন বিলিয়ে দিতে হয়। লোভ-লালসা, জগতের মায়া ত্যাগ করে এক ঈশ্বরের আরাধনা করতে হয়। ঈশ্বরের সকল সৃষ্টিকে ভালোবাসতে হয়। জীব হিংসা ত্যাগ করতে হয়। ঈশ্বরের একনিষ্ঠ আরাধনা করতে হয়। সন্ন্যাসী হতে গেলে গৃহত্যাগ বাধ্যতামূলক নয়। গৃহে থেকেও সন্ন্যাসী হওয়া যায়। গৃহে অবস্থান করে নিজেকে ঈশ্বরের সাধনায় আত্মনিয়োগ করে, সমাজের মানুষের কল্যাণে তাদের বিপদে-আপদে পাশে দাঁড়ালে, জীবের প্রতি দয়া প্রদর্শন করলে এবং এগুলো করার জন্য মানুষকে অনুপ্রাণিত করলেই সত্যিকারের সন্ন্যাসী হওয়া যায়। তাই বলা যায়, শুধু গৃহত্যাগ করলেই প্রকৃত সন্ন্যাসী হওয়া যায় না। গৃহে থেকেও সন্ন্যাসী হওয়া যায়।

4 views

Related Questions