1 Answers

লিপা স্কার্ভি রোগে আক্রান্ত হয়েছে। 

ভিটামিন 'সি' এর গুরুতর অভাবে স্কার্ভি রোগ হয়। যে কোনো বয়সেই এই রোগ হতে পারে। 

স্কার্ভি রোগের লক্ষণসমূহ হলো দাঁতের মাড়ি ফুলে ওঠে, দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ে এবং দাঁত পড়ে যায়। স্কার্ভি রোগ হলে এ্যানিমিয়া দেখা যায়; হাত ও পায়ের গাঁটে ব্যথা হয় এবং ফুলে যায়। স্কার্ভি রোগ হলে ক্ষত সহজে শুকাতে চায় না। এছাড়া ভাঙ্গা হাড় সহজে জোড়া লাগতে চায় না। চামড়ার নিচে রক্তক্ষরণ হয়ে কালচে দাগ হয়। এ রোগে আক্রান্তরা সহজেই সর্দি-কাশি এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়। 

লিপা শাকসবজি ও ফলমূল খেতে পছন্দ করে না। এ কারণে তার শরীরে ভিটামিন 'সি' এর অভাব হয় এবং সে স্কার্ভি রোগে আক্রান্ত হয়। তাই বলা যায় যে, লিপা স্কার্ভি রোগে আক্রান্ত হয়েছে।

4 views

Related Questions