1 Answers
রফিক সাহেবের উচ্চরক্তচাপ হয়েছে। অনিয়ন্ত্রিত জীবনযাপন, বংশগত কারণ, ওজনাধিক্য, বিপাকীয় ত্রুটি ইত্যাদি কারণে উচ্চ রক্তচাপ হতে পারে।
রফিক সাহেব সারাক্ষণ বসে কাজ করেন। তিনি চর্বিযুক্ত গরুর মাংস, নোনা ইলিশ ও চানাচুর খেতে ভালোবাসেন। ইদানিং তার ওজন বেড়ে খাদ্য হজমে সমস্যা হচ্ছে। উল্লিখিত বিষয়গুলো থেকে বোঝা যায় রফিক সাহেব উচ্চ রক্তচাপে আক্রান্ত।
রফিক সাহেব অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন। একজন ব্যক্তির সুস্থভাবে বেঁচে থাকার জন্য দৈনিক ৬-৮ ঘণ্টা ঘুমানো, নিয়মিত সুষম খাদ্য গ্রহণ, শারীরিক পরিশ্রম ও ব্যায়াম, ধূমপান ও মদ্যপান পরিহার, নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠা উচিত। এছাড়া শারীরিক যেকোনো জরুরি অবস্থায় চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। রফিক সাহেবেরও উল্লিখিত বিষয়গুলো মেনে চলে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা উচিত।