1 Answers
শরীফ সাহেব ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ। ইনসুলিন নামক হরমোনের অভাবে যখন শরীরে বিপাকজনিত ত্রুটি ঘটে তখন রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। ডায়াবেটিস কোনো সংক্রামক রোগ নয়। একবার ডায়াবেটিস হলে তা একেবারে সেরে যায় না। তবে চিকিৎসা সংক্রান্ত নিয়ম মেনে চললে একে নিয়ন্ত্রণে রাখা যায়। আর হৃদরোগের প্রধান কারণগুলোর মধ্যে অনিয়ন্ত্রিত জীবনযাপন, অতিরিক্ত সম্পৃক্ত চর্বি জাতীয় খাদ্য গ্রহণ, প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য শক্তি গ্রহণ, ব্যায়াম বা শারীরিক পরিশ্রম না করা, বংশগত কারণ, বিপাকীয় ত্রুটি ইত্যাদি উল্লেখযোগ্য।
হৃদরোগে আক্রান্ত হলে অবশ্যই নিয়মতান্ত্রিক জীবনযাপন সবচেয়ে গুরুত্বপূর্ণ। শরীফ সাহেবের ওজন স্বাভাবিকের তুলনায় বেশি। তিনি বেশিরভাগ সময় বসে বসে কাজ করেন। তিনি ভাত, আলু ভর্তা খেতে বেশি পছন্দ করেন। অফিসে ভাজা ও তৈলাক্ত খাবার তিনি বেশি খেয়ে থাকেন। রক্ত পরীক্ষার রিপোর্টে তার রক্তে অতিরিক্ত চর্বি ও গ্লুকোজ ধরা পরে। রক্তে অতিরিক্ত চর্বি নির্দেশ করে তার হৃদরোগ হয়েছে। আর রক্তে গ্লুকোজ দেখে বলা যায় তার ডায়াবেটিস রোগ হয়েছে।