1 Answers

উদ্দীপকে স্টার টয়লেট্রিজ লিমিটেডের প্রদত্ত প্রেষণাটি হলো অনার্থিক প্রেষণা।

আর্থিক বা বস্তুগত উপায়ের সাহায্য করা ছাড়াও যে বিভিন্ন প্রকার মানবিক আচরণ এবং প্রচেষ্টার দ্বারা শ্রমিক-কর্মীদেরকে অনুপ্রাণিত করা হয়, তাকে অনার্থিক প্রেষণা বলে।

উদ্দীপকে স্টার টয়লেট্রিজ লিমিটেড কারখানার অধিকাংশ শ্রমিক টঙ্গীতে বসবাস করেন। উক্ত প্রতিষ্ঠানটি শ্রমিকদের সুবিধার্থে তিনটি বাস প্রদান করলেন। এতে যাতায়াতের ঝামেলা পোহাতে না হওয়ায় শ্রমিকরা সন্তুষ্ট হলেন, যা প্রেষণা দানের অনার্থিক প্রেষণার অন্তর্ভুক্ত। অনেক সময় অর্থ ছাড়াও অনেক উপাদান রয়েছে যেগুলোর উপস্থিতি কর্মীদের প্রেষণা বৃদ্ধি করে। এক্ষেত্রে স্টার টয়লেট্রিজ লিমিটেড কর্মীদেরকে যাতায়াত সুবিধা প্রদান করায় তারা সন্তুষ্ট হয়। তাই বলা যায়, স্টার টয়লেট্রিজ লিমিটেডের প্রদত্ত প্রেষণাটি হলো অনার্থিক প্রেষণা।

4 views

Related Questions