1 Answers

অধ্যাপক জাফর আহমদের তেলাওয়াতকৃত আয়াত হলো-

إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ

অর্থ: আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন (সুরা: আলে ইমরান- ১৪৩)। সুখ-দুঃখ, বিপদ-আপদ সর্বাবস্থায় ধৈর্যধারণকারী মহান আল্লাহর কাছে প্রিয়। সুখ ও আনন্দে আত্মহারা হয়ে পাপ ও সীমালঙ্ঘন করা ঠিক নয়। আবার দুঃখে হতাশ হওয়া যাবে না। আল্লাহর রহমত ও ক্ষমতায় ভরসা রেখে দুঃখ ও বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে পাপের পথে পা বাড়ানো ঠিক নয়। কেননা আল্লাহ বলেন-মুমিনগণ! তোমরা ধৈর্যধারণ করো (সুরা আলে ইমরান: ২০০)।

মুমিন শত জুলুম নির্যাতন সহ্য করেও আল্লাহর দীনের পথে অবিচল থাকে। দীনকে প্রতিষ্ঠার ক্ষেত্রেও তারা জালিমের শত অত্যাচার সহ্য করে। সবর তথা ধৈর্যের মাধ্যমে জেল-জুলুম নির্যাতন সহ্য করে। আর আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য যে সবর করে তার ওপর আল্লাহ সন্তুষ্ট হন। সে আল্লাহর নৈকট্য লাভ করে।

উদ্দীপকের অধ্যাপক জাফর আহমদ তার কলেজের ছাত্রছাত্রীদের বেশকিছু উপদেশ প্রদান করেন। তিনি ধৈর্যের উপদেশ দিয়ে পবিত্র কুরআনের উল্লিখিত আয়াতটি তিলাওয়াত করেন। যার মাধ্যমে ধৈর্যের গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করা যায়। সুতরাং উক্ত আয়াতের শিক্ষানুযায়ী প্রত্যেকের উচিত সহনশীল হওয়া, ধৈর্যশীল হওয়া।

4 views

Related Questions