1 Answers
অধ্যাপক জাফর আহমদ বলেন, সত্যবাদিতা একটি মহৎ গুণ। তিনি তার ছাত্রদের সত্যবাদিতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। কেননা একজন মানুষের প্রকৃত মানুষ হয়ে ওঠা এবং তার সাফল্য ও ব্যর্থতা সিদক বা সত্যবাদিতার ওপর নির্ভরশীল। সত্যবাদিতা মানুষকে পৃথিবীতে সাফল্য এনে দেয়, সামাজিকভাবেও সম্মানিত করে। যে সত্য কথা বলে সমাজের সব লোক তাকে ভালোবাসে ও বিশ্বাস করে। যেকোনো ক্ষেত্রে তার ওপর আস্থা রাখে।
উদ্দীপকে সরকারি স্বরূপকাঠী কলেজের অধ্যাপক জনাব জাফর আহমদ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সত্যবাদিতা একটি মহৎগুণ। সদা সত্যবাদিতা অবলম্বন করবে।
রাসুল (স) বাল্যকাল থেকেই ছিলেন সত্যবাদিতার বাস্তব প্রতিকৃতি। কেবল সত্যবাদিতার জন্যই জাহিলি যুগেও তিনি সবার প্রিয় ছিলেন। পেয়েছিলেন আল-আমিন বা সত্যবাদী উপাধি। যারা সত্যবাদিতার ভিত্তিতে সৎ ও সুন্দর জীবনযাপন করে আল্লাহ তাদের সুখময় ও সফল হওয়ার নিশ্চয়তা দিয়েছেন। আল্লাহ বলেন- “সত্যবাদীদের জন্য রয়েছে জান্নাত।" (সুরা : মায়িদা- ১১৯) উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে জাফর আহমদ যথার্থ পরামর্শ দিয়েছেন।