1 Answers
উদ্দীপকে পাঠানপাড়া এলাকাবাসীর উদ্যোগটি সামাজিক উদ্যোগ।
সামাজিক বিজ্ঞানে সমস্যা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে। সামাজিক জীবনের ক্রিয়াকলাপ থেকেই মূলত সামাজিক সমস্যার উদ্ভব ঘটে। জনসংখ্যা সমস্যা, মাদকাসক্তি, নিরক্ষরতা প্রভৃতি সামাজিক সমস্যার উদাহরণ। সামাজিক সমস্যা সমাধানের জন্য সমাজের জনগণ প্রয়োজনীয়তা অনুভব করে এবং এর প্রেক্ষিতে উদ্যোগ গ্রহণ করে। এরূপ উদ্যোগকেই সামাজিক উদ্যোগ বলা হয়। পাঠানপাড়া এলাকাবাসীর উদ্যোগের ক্ষেত্রেও দেখা যায়, তারা মাদকাসক্তির সামাজিক সমস্যা সমাধানের প্রয়োজনীয়তা অনুভব করে এবং এ জন্য মসজিদের ইমাম সাহেবকে জুমার খুতবায় এ সম্পর্কে আলোচনা করতে বলে। ইমাম সাহেব মাদকাসক্তির ধর্মীয় বিধিনিষেধ ও অপকারিতা সম্পর্কে আলোচনা করলে তাতে উদ্বুদ্ধ হয়ে কিলোম সংঘের ছেলেরা 'মাদককে না বলুন' সংবলিত লিফলেট এলাকায় বিতরণ করে। পাঠানপাড়া এলাকাবাসীর এরূপ উদ্যোগ সামাজিক উদ্যোগের সাথে সম্পূর্ণরূপে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, পাঠানপাড়া এলাকাবাসীর উদ্যোগটি সামাজিক উদ্যোগ।