1 Answers

আমিন ও শাহিন লেখাপড়ার পাশাপাশি উদ্যান বৃক্ষের নার্সারি করাকে জীবিকা উপার্জনের উৎস হিসেবে গ্রহণ করে।

নার্সারি বলতে এমন স্থানকে বোঝায় যেখানে বিভিন্ন ধরনের চারা রোপণ করে পরিচর্যা করা হয়। নার্সারিতে অতি যত্নের সাথে ফল, ফুল, শাকসবজি ও মশলাসহ যেকোনো গাছের চারা ও কলম তৈরি করা হয়। নার্সারির মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা একটি সঠিক ও যথার্থ সিদ্ধান্ত।

অল্প পুঁজিতে অল্প কিছু চারা দিয়েই ছোটখাটো নার্সারি শুরু করা যায় বলে খুব বেশি মূলধন প্রয়োজন হয় না। ছোট ছোট নার্সারি থেকেও অনেক লাভ করা সম্ভব। কিছু কিছু চারা অনেক কম সময়েই বিক্রয়ের উপযোগী হয়। নার্সারিতে চারা রোপণ করে সঠিক পরিচর্যা করতে পারলে দ্রুত সাফল্য পাওয়া যায়। চারা বিক্রি করে লাভ করা ছাড়াও আলাদাভাবে নার্সারিতে অবস্থিত গাছের ফল ও ফুল বিক্রি করেও আয় করা সম্ভব। আমাদের দেশে বিভিন্ন এলাকায় মৌসুমে বৃক্ষমেলা অনুষ্ঠিত হয় যেখানে ফল, ফুল, অর্কিড ইত্যাদি বিভন্ন চারার ভালো চাহিদা থাকে। বৃক্ষমেলার মাধ্যমে বাড়তি আয় ও পরিচিতি লাভ করা সম্ভব হয়।

উপরের আলোচনার মাধ্যমে নিশ্চিতভাবেই বলা যায়, আত্মকর্মসংস্থানে আমিন ও শাহিনের নার্সারিকরণের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে সঠিক।

5 views

Related Questions