1 Answers

আসগর আলী শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন বিভাগ হতে স্নাতক ডিগ্রি লাভ করে এলাকার কিছু বেকার যুবক নিয়ে সমন্বিত পদ্ধতিতে মাছের সাথে হাঁস পালন শুরু করেন।
আসগর আলীর এই উদ্যোগটি একদিকে যেমন তার আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে, অপরদিকে গ্রামের বেকার যুবকদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
সমন্বিত পদ্ধতিতে মাছ ও হাঁস পালনে হাঁসের বিষ্ঠা সরাসরি পুকুরে পড়ে যা মাছের জন্য উৎকৃষ্ট জৈব সার। হাঁসের উচ্ছিষ্ট খাদ্য সরাসরি পুকুরে পড়ে যা মাছ খাদ্য হিসেবে গ্রহণ করে, ফলে মাছের জন্য পুকুরে আলাদা কোনো সম্পূরক খাদ্য দেওয়ার প্রয়োজন হয় না। হাঁস পুকুরের পোকামাকড় ও ব্যাঙাচি খেয়ে পুকুরের পরিবেশ ভালো রাখে। হাঁস পুকুরের পানিতে সাঁতার কাটে বলে পানিতে অক্সিজেনের অভাব হয় না। ফলে পুকুরে বাইরে থেকে কৃত্রিম অক্সিজেন সরবরাহ করতে হয় না এবং অর্থের সাশ্রয় হয়। তাছাড়া একই জায়গা থেকে মাছ, মাংস ও ডিম পাওয়া যায় বলে অধিক উৎপাদন ও সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। কোনো কারণে একটির (মাছ অথবা হাঁসের) উৎপাদন ব্যাহত হলে অন্যটির উৎপাদন দ্বারা ক্ষতি পুষিয়ে নেওয়া যায়।

অর্থাৎ, আসগর আলীর উদ্যোগটি যথার্থ ছিল।

9 views

Related Questions