1 Answers
আসগর আলীর হাঁসের জাত দুটি হলো খাকি ক্যাম্পবেল ও পেকিন। এদের উৎপত্তি যথাক্রমে ইংল্যান্ড ও চীনে।
খাকি ক্যাম্পবেল জাতের হাঁসের বৈশিষ্ট্য-
i. পালক থাকি, সবুজ, টিয়া বা সুরমা রঙের।
ii. পা মেটে, চোখ কালো ও লালচে বর্ণের।
iii. শরীর বেশ প্রশস্ত, ওজনে হালকা এবং আকারে মাঝারি।
iv. শরীরের তুলনায় পাখা ছোট এবং পালক আঁটসাট।
ঘ. ডিম উৎপাদনের হার বছরে ২০০ থেকে ২৫০টি।
vi. পূর্ণবয়স্ক হাঁসা-হাঁসীর ওজন যথাক্রমে ১.৫-২ এবং ১ কেজি।
পেকিন জাতের হাঁসের বৈশিষ্ট্য হলো-
i. পালক ধবধবে সাদা রঙের।
ii. শরীর প্রশস্ত ও গোলাকার।
iii. ঠোঁট খাটো, মজবুত এবং হলুদ রংয়ের।
iv. দ্রুত বর্ধনশীল, দেহের আকার বড় ও ভারী।
v. পূর্ণবয়স্ক হাঁসা-হাঁসীর ওজন যথাক্রমে ৪-৪.৫ কেজি ও ৩.৫-৪ কেজি।
vi. বছরে ১২০-১৫০টি ও বেশ বড় আকারের ডিম দেয়।
অর্থাৎ, আসগর আলীর পালিত হাঁস দুটিতে উল্লিখিত বৈশিষ্ট্যসমূহ লক্ষ করা যায়।