1 Answers

হারডিং পদ্ধতিতে বাড়ন্ত এবং পূর্ণবয়স্ক হাঁস একত্রে পালন করা যায়। এই পদ্ধতিতে হাঁসগুলোকে কোনো ঘরে রাখতে হয় না বিধায় আবাসন খরচ লাগে না। হাঁস অধিকাংশ সময় প্রাকৃতিক জায়গা থেকে খাবার সংগ্রহ করে, তাই খাবার খরচ কম হয়। এই পদ্ধতিতে একসাথে অনেকগুলো হাঁস পালন করা যায় বলে শ্রমিক খরচ কম হয়। এসব কারণেই হারডিং পদ্ধতিতে হাঁসপালন সুবিধাজনক।

6 views

Related Questions