1 Answers
ফ্রিজিয়ান উন্নত সংকর জাতের গরু।
দুধাল জাতের মধ্যে ফ্রিজিয়ান সবচেয়ে বড় আকারের গরু। এরা দৈনিক ৩০-৪০ লিটার দুধ দেয় যা দেশি ও বিদেশি জাতের তুলনায় অনেক বেশি। ফ্রিজিয়ান জাতের বড় আকারের গাভির ওজন ৫০০-৬০০ কেজি এবং ষাঁড়ের ওজন ৮০০-৯০০ কেজি। ফলে অধিক মাংস উৎপাদনকারী হিসেবেও এরা জনপ্রিয়। এই জাতের গরুর দেহ দ্রুত বৃদ্ধি পায়, প্রজনন ক্ষমতা বেশি ও রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। তাই অধিক আয়ের জন্য ফ্রিজিয়ান জাতের গরু পালন খুবই লাভজনক।
4 views
Answered